৭৫ তম স্বাধীনতা দিবস যেভাবে পালন করার দরকার ছিল সেইভাবে পালন করেনি কেন্দ্র সরকার, Jyotipriya - The News Lion

৭৫ তম স্বাধীনতা দিবস যেভাবে পালন করার দরকার ছিল সেইভাবে পালন করেনি কেন্দ্র সরকার, Jyotipriya

 


দি নিউজ লায়নঃ  দেশের  ৭৫ তম স্বাধীনতা দিবস যেভাবে পালন করার দরকার ছিল সেইভাবে পালন করেনি কেন্দ্র সরকার। আমরা রাজ্যের পক্ষ থেকে এই দিনটি বিশেষ ভাবে পালন করছি। স্বাধীনতার সকালে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আমরা  প্রতিটি এলাকার  ক্লাবে পতাকা উত্তোলনের পাশাপাশি  হাসপাতালে ফল বিতরন থেকে শুরু করে বস্ত্র বিতরন, পাড়ায় প্রতিটি ক্লাবে ফুটবল বিতরন করছিস্বাধীনতা দিবস উপলক্ষ্যে।


 জ্যোতিপ্রিয় এদিন দাবি করেন,  ২০২৩ সালে ত্রিপুরা আমরাই দখল করবো। বাংলার পর এবার আমাদের ত্রিপুরা জয় কেউ আটকারতে প্রবে না। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন,  বিজেপির সব নেতারা মিথ্যা কথা বলে। যদি বিজেপির কোন সমর্থক মারা যান তাহলে ওরা দোষ দেন আমাদের উপর। আর যদি  আমাদের কোন সমর্থক মারা যান তাহলে ওরা বলে এটা নাকি আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। 


বিজেপির ওইসব নেতাদের মিথ্যাকথা আমাদের রাজ্যের মানুষ আর বিশ্বাস করেন না। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  রবিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা এলাকায় একাধিক স্থানের  ফুটবল খেলা অনুষ্ঠান, রাজ্য সরকারের দেওয়া প্রতিটি ক্লাবে ফুটবল বিতরন অনুষ্ঠানে এসে এভাবেই বিজেপিকে আক্রমণ করে রাজ্য সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরলেন হাবড়ার  বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.